খুঁজুন
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক, ১৪৩৩

যশোরে শ্রদ্ধা ও ভালোবাসায় ইমাম-খতিব মাও. আবু বকর সিদ্দিক কাসেমীর বিদায়

মোঃ শফিকুল ইসলাম
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
যশোরে শ্রদ্ধা ও ভালোবাসায় ইমাম-খতিব মাও. আবু বকর সিদ্দিক কাসেমীর বিদায়

যশোরের রাজারহাট রেলগেট (স্কুলপাড়া) বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু বকর সিদ্দিক কাসেমী হাফিজাহুল্লাহ এর ১৭ বছরের ইমামতির জীবনের ইতি টানলেন। আজ শুক্রবার (২ অক্টোবর) ছিল তার শেষ ইমাম ও খতিব কর্মদিবস। এদিন এলাকার মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হন এই গুণী ইমাম ও খতিব।

রাজারহাট রেলগেট (স্কুলপাড়া) বায়তুল আমান জামে মসজিদের এই সম্মানিত খতিব ও ইমামের বিদায়লগ্নে পুরো এলাকায় এক হৃদয়স্পর্শী ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

২০০৯ সালের তিনি ইমাম ও খতিব পেশায় যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি এলাকার এই মসজিদটির মুসল্লিদের কাছে প্রিয় হয়ে ওঠেন।

বিদায় উপলক্ষে মসজিদ কমিটি ও এলাকার মানুষের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা ও উপহার দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ভালোবাসার স্মৃতি হিসেবে তাকে বিভিন্ন ধরনের উপহারসামগ্রীও দেওয়া হয়।

এরপর বহরসহ সুসজ্জিত প্রাইভেট যোগে ইমাম ও খতিব কে তার বাসায় পৌঁছে দেন মসজিদ কমিটির ও এলাকার মানুষ।

মাওলানা আবু বকর সিদ্দিক কাসেমী হাফিজাহুল্লাহ এর বিদায় উপলক্ষে তার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে মসজিদের আলোচনা করা হয়।

মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ মাহফুজুর রহমানের সঞ্চলনায় এলাকার মানুষ আলোচনা করেন।

মাওলানা আবু বকর সিদ্দিক কাসেমী হাফিজাহুল্লাহ বলেন, দীর্ঘ ১৭ বছরের পথচলায় আপনাদের যে ভালোবাসা পেয়েছি তা অতুলনীয়। দায়িত্ব থেকে অবসর নিলেও আমৃত্যু এই জনপদের মানুষের কল্যাণ ও দ্বীনি খেদমতের জন্য দোয়া করে যাব।

বক্তারা বলেন, মাওলানা আবু বকর সিদ্দিক কাসেমী হাফিজাহুল্লাহ কেবল একজন ইমাম ছিলেন না, তিনি ছিলেন এই জনপদের মানুষের আত্মিক অভিভাবক।

বক্তারা মাওলানা আবু বকর সিদ্দিক কাসেমী হাফিজাহুল্লাহ দীর্ঘ ১৭ বছরের দ্বীনি খেদমতের বিভিন্ন দিক তুলে ধরে তার স্মৃতিচারণ করেন। ইসলামি ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া এবং দ্বীনের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে তার অবদানের কথা তুলে ধরেন তারা। এ সময় অনেক মুসল্লি ও উপস্থিত অতিথি আবেগাপ্লুত হয়ে পড়েন।

উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন। একই সাথে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

দীর্ঘ ১৭ বছরের দায়িত্ব শেষে এমন ভালোবাসা ও সম্মানের মধ্য দিয়ে বিদায় পাওয়ায় মাওলানা আবু বকর সিদ্দিক কাসেমী হাফিজাহুল্লাহ বিদায় অনুষ্ঠানটি স্থানীয়দের কাছে আবেগ ও ভালোবাসার স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।

শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে সরকার তৎপর: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে সরকার তৎপর: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে আর প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়টি তদারকি করছেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে উপজেলার ৬০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দুর্গোৎসবের নিরাপত্তায় সজাগ রয়েছে। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে মন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকার ডাক নিউজ/এস