খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রধানমন্ত্রী তারেক রহমান খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যাণে আন্তরিক

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুরো
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:০৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমান খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যাণে আন্তরিক

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবের সরকার। ২০২৫-২০২৬ অর্থবছরে গোয়াইনঘাট উপজেলায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে

। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তিনি (শুক্রবার) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ২০২৫-২০২৬ অর্থবছরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যাণে আন্তরিক। তাঁর নেতৃত্বে সরকার দায়িত্ব গ্রহণের পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষকদের সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পরে মন্ত্রী গোয়াইনঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বিজ্ঞান বক্স, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি ইসিজি মেশিন এবং তাঁর ব্যক্তিগত তহবিল থেকে দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

এসময় মন্ত্রী বলেন, একটি এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন নিশ্চিত হয়। সরকার মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে কাজ করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে এবং মানবিক সহায়তার এ ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।

এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমান , গোয়ানঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ মো:মনিরুজ্জামান সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।