খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠনে সংলাপ

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠনে সংলাপ

রাজশাহী,৫ জুলাই ২০২৬ ইং বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক)-এর আয়োজনে রোববার সকালে মহানগরীর হোটেল ওয়ারিশনের কনফারেন্স রুমে,সবার জন্য নিরাপদ আবাসন:অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠনে নগর সংলাপ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

 

প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে আর্থিক অনুদান দিয়েছেন।

 

তিনি আরও বলেন, রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নগর হিসেবে গড়ে তুলতে রাসিক বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। নাগরিক সুবিধা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য সেবা, জলাশয় সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে আমরা কাজ করে যাচ্ছি।

 

তবে নিরাপদ আবাসন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি উন্নয়ন সংস্থা, বেসরকারি খাত এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। আজকের এই সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশ ও মতামত ভবিষ্যতের নগর পরিকল্পনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনবান্ধব ও অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রমে সিটি কর্পোরেশনের সহযোগিতা অব্যাহত থাকবে।

 

সংলাপে নগর উন্নয়ন, আবাসন অধিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অংশীজন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।

 

উপস্থিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম। আরও বক্তব্য দেন সেভ দ্য ন্যাচার এন্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান, নদী গবেষক মাহাবুব সিদ্দিকী এবং নগর দারিদ্র অধিকার বাস্তবায়ন কমিটির নীলুফা ইসমাত আরা। এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।