খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শিবগঞ্জে ১৮০ বোতল এসকাফ সিরাপসহ যুবক গ্রেফতার,অভিযানে রাজশাহী মাদকদ্রব্য অফিস

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
শিবগঞ্জে ১৮০ বোতল এসকাফ সিরাপসহ যুবক গ্রেফতার,অভিযানে রাজশাহী মাদকদ্রব্য অফিস

রাজশাহী/চাঁপাইনবাবগঞ্জ,৭ জুলাই ২০২৬ইং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহী-এর একটি বিশেষ দল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৮০ বোতল কোডিনযুক্ত এসকাফ সিরাপসহ মোঃ মামুনারশিদ নামে এক যুবককে গ্রেফতার করেছে।

 

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা টিম শিবগঞ্জ থানার নয়লাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা মিস্ত্রিপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় আসামী মোঃ মামুনারশিদের টিনশেড বাড়ির উত্তর দুয়ারী শয়ন কক্ষের খাটের নিচে তল্লাশি করে দুটি আলাদা কাপড়ের ব্যাগ থেকে ৯০+৯০=১৮০ বোতল কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড যুক্ত এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।

 

 

প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ১৮ হাজার মিলিলিটার বা ১৮ লিটার তরল মাদক জব্দ করা হয়েছে। এসব সিরাপ নেশার দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়।

 

 

গ্রেফতারকৃত মোঃ মামুনারশিদের বয়স ৩০ বছর। পিতা মোঃ ময়েজ উদ্দিন,মাতা মোসাঃ নূরজাহান। বাড়ি লাভাঙ্গা মিস্ত্রিপাড়া, ৪ নম্বর ওয়ার্ড, নয়লাভাঙ্গা ইউনিয়ন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

 

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান,আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১৪(গ) উপধারা অনুযায়ী শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয় জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।