গজারিয়ায় হাত-পা বেঁধে ডাকাতি’র ঘটনা, আরও ১০ ডাকাত গ্রেফতার
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘দ্যা জিয়া অ্যান্ড ব্রাদার্স’-এর স্টোর ও স্টেক ইয়ার্ডে কর্মকর্তা কর্মচারীদের বেঁধে সাড়ে ৫ ঘণ্টা ধরে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের আরও ১০ ডাকাতকে আটক করে পুলিশ। এর আগে গত সোমবার রাতে চক্রের ৪ জন ডাকাত গ্রেফতার হয়। এবং একটি গাড়ি জব্দ করা হয়।
গত সোমবার রাতে গ্রেফতার কৃত ৪ ডাকাতের দেওয়ার তথ্যমতে
বুধবার রাতভর রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ আসামীকে গ্রেফতার করে।এই নিয়ে দুই দিনে মোট ১৪জন ডাকাত গ্রেফতার এ ঘটনায় ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়েছে।
গ্রেফতার কৃত আসামিরা হলেন নেত্রকোনা এলাকার মৃত হাফেজ এর ছেলে মোঃ শাহ আলম (২৩), শরীয়তপুর জেলার মোঃ মতি সিকদার এর ছেলে মোঃ রনি সিকদার(৩৪) বাগেরহাটের জামাল সিকদারের ছেলে মোঃ মেহেদী হাসান (৩৮)নিমাই দাস এর ছেলে মনোরঞ্জন দাস(২৭)তেজগাঁও শিল্প এলাকার মোঃ মসাদুল সানা’র ছেলে মোঃ আল আমিন সানা(১৯) খুলনা জেলার প্রশান্ত মন্ডল এর ছেলে আলোকেশ মন্ডল (৩৫), রফি উদ্দিন গাজীর ছেলে সারাফত উদ্দিন সুমন(২৪), মোঃ মোশাররফ হোসেন এর ছেলে মোঃ অলিউর রহমান(২৪) শরীয়তপুর জেলার এবাদুল মোল্লার ছেলে মোঃ জামাল (৪০) এবং ঢাকার বাড্ডা থানা এলাকার এর নাঈম মিয়ার ছেলে মৃদুল আহম্মেদ(২৬) তারা সকলেই রাজধানী ঢাকার তেজগাঁও শিল্প এলাকার বিভিন্ন স্থানে বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ সাব্বির হোসেন জানান, ডাকাতির ঘটনা থানায় মামলা হয়েছে, তথ্য প্রযুক্তির সহাওতায় প্রথমে চক্রের ৪ জন কে গ্রেফতার করা হয়েছে, তাদের দেয়া তথ্য মতে ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে জরিত চক্রটির আরও ১০ জনকে গ্রেফতার করা হয়। এসময় একটি গাড়ি জব্দ করা হয়েছে। আসামী দের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তদন্ত কার্যকম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন