খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ধামইরহাটে মাদ্রাসার অফিস সহকারী রাসেলের লাগামহীন কর্মকাণ্ড: সরকারি দপ্তরের বিরুদ্ধে প্রকাশ্য হুমকি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
ধামইরহাটে মাদ্রাসার অফিস সহকারী রাসেলের লাগামহীন কর্মকাণ্ড: সরকারি দপ্তরের বিরুদ্ধে প্রকাশ্য হুমকি

নওগাঁর ধামইরহাট সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অফিস সহকারী রাসেল মাহমুদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, শৃঙ্খলা ভঙ্গ এবং সরকারি দপ্তরের ওপর প্রকাশ্য হুমকির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের প্রভাব খাটিয়ে গড়ে ওঠা রাসেল এখনো নিজের আধিপত্য বজায় রাখতে নানা অপতৎপরতা চালাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাসেল মাহমুদ সম্প্রতি শহরের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন। সেই মানববন্ধন থেকে তিনি উপজেলা প্রশাসন, ভূমি অফিস, পিআইও অফিস এবং শিক্ষা অফিসের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে আপত্তিকর মন্তব্য ও প্রকাশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এছাড়া নওগাঁ-২ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধেও তিনি নিয়মবহির্ভূত কর্মসূচি পালন করে জনমনে ক্ষোভের সৃষ্টি করেছেন। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা তার বক্তব্য নিতে গেলে রাসেল ও তার অনুসারীরা সাংবাদিকদের কাজেও বাধা প্রদান করেন। এ বিষয়ে ধামইরহাট সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম লিটন বলেন, “রাসেল মাহমুদের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি। আজ মাদ্রাসায় পরীক্ষা থাকায় ব্যস্ততার কারণে তাকে শোকজ করা সম্ভব হয়নি। তবে আগামীকালই তার বিরুদ্ধে শোকজ (Show-cause) নোটিশ জারি করা হবে।”
উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী বলেন এরকম কর্ম করলে তিনি জড়িত থাকতে পারে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলবো। ড. কে, এম শফিকুল ইসলাম,উপ-পরিচালক (অর্থ) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, বলেন এমপিও ভুক্ত যারা চাকরি করে সরকারি যারা সুবিধা পায় তারা এই কাজগুলো করতে পারে না অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাসেলের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে স্থানীয় প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমে বাধার সৃষ্টি হচ্ছে। স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি দপ্তরের বিরুদ্ধে হুমকিদাতা এই কর্মচারীকে দ্রুত চাকরি থেকে অপসারণ করা হোক। জনশৃঙ্খলার স্বার্থে ও সরকারি অফিসের মর্যাদা রক্ষায় তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস