রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ
জনসেবা, সাহসিকতা ও পেশাগত দক্ষতায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) এ ভূষিত হলেন রাজশাহী রেঞ্জের সুযোগ্য ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ, পিপিএম মহোদয়।
আজ ২৬ শে সেপ্টেম্বর শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পুলিশ পদক প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁকে এই গৌরবময় পদক পরিয়ে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ, এমপি।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়,২০২৫ সালে সারাদেশে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে সাহস ও বীরত্ব প্রদর্শন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও তদন্তে সফলতা, জন বান্ধব পুলিশি সেবা নিশ্চিতকরণ এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য তাঁকে এই পদকের জন্য মনোনীত করা হয়।
ডিআইজি মোঃ আশিক সাঈদ মহোদয়ের এই অর্জন রাজশাহী রেঞ্জের ৮টি জেলার সকল পুলিশ সদস্যের জন্য অত্যন্ত গৌরব ও অনুপ্রেরণার। তাঁর দক্ষ নেতৃত্ব, পেশাগত নিষ্ঠা ও দায়িত্ববোধে রাজশাহী রেঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবার মান আরও সুদৃঢ় হয়েছে।
এই কৃতিত্বপূর্ণ অর্জনে রাজশাহী রেঞ্জের সকল কর্মকর্তা ও সদস্য এবং রাজশাহীর সাধারণ জনগণের পক্ষ থেকে ডিআইজি মহোদয়কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা
জানানো হয়েছে,তার মঙ্গল কামনায়।

আপনার মতামত লিখুন