খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নিজের জীবনের গল্প বড় পর্দায় নিয়ে আসার পরিকল্পনা করছেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
নিজের জীবনের গল্প বড় পর্দায় নিয়ে আসার পরিকল্পনা করছেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি

ঢাকার ডাক বিনোদন ডেস্ক:  প্রায় দুই দশক ধরে পর্দায় অন্যের চরিত্রে অভিনয় করার পর এবার নিজের জীবনের গল্প বড় পর্দায় নিয়ে আসার পরিকল্পনা করছেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনকারী এই অভিনেত্রী এখন নিজের জীবনের ওপর ভিত্তি করে নির্মিতব্য একটি বায়োপিক বা চলচ্চিত্র প্রযোজনা করার কথা ভাবছেন।

একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে পপি জানান, তার নিজের জীবনের বিভিন্ন ঘটনা ও অভিজ্ঞতার আলোকে এই বায়োপিক তৈরির পরিকল্পনা চলছে। প্রজেক্টটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোন কোন অধ্যায় চিত্রনাট্যে রাখা হবে কিংবা কে এটি পরিচালনা করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

দীর্ঘদিন অন্যের গল্পে অভিনয় করার পর পপির সৃজনশীল আগ্রহ এখন অভিনয়ের চেয়ে প্রযোজনাতেই বেশি ঝুঁকছে। নিজের জীবনকে চলচ্চিত্রে রূপ দেওয়ার মাধ্যমে তিনি এমন একটি শিল্পে নতুনভাবে ফেরার পথ খুঁজছেন, যা তিনি কখনো পুরোপুরি ছেড়ে যাননি।

পপি বলেন, ‘আমি বহু মানুষের জীবন ফুটিয়ে তুলেছি, এবার আমি আমার নিজের গল্প বলতে চাই। আমি অনেক কিছুর মধ্য দিয়ে গেছি। আমার পরিবার, আমার বিমাতা এবং আমার সংগ্রামের গল্পগুলো বলা প্রয়োজন।’

বর্তমানে বড় পর্দায় নিয়মিত নন পপি, সময় কাটাচ্ছেন স্বামী, সন্তান ও সংসার নিয়ে। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী জানান, তার স্বামী তাকে অভিনয়ে কখনো বাধা দেননি এবং স্বামী তাকে অত্যন্ত যত্নে ও নিরাপদে রাখেন।

সন্তান আয়াতের ভবিষ্যৎ পেশা কেমন হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকলেও মানুষ হিসেবে ভালো হওয়ার ওপর জোর দিচ্ছেন তিনি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।