খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সীমান্ত পেরিয়ে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তররে সামনে – সৈয়দ মোঃ শাহজাহান

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
সীমান্ত পেরিয়ে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তররে সামনে – সৈয়দ মোঃ শাহজাহান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউ এন জি এ) ৮১ তম অধিবেশনকে ঘিরে বিশ্ব নেতাদের মিলনমেলা বসেছে নিউইয়র্কে। আর এই গুরুত্বপূর্ণ সময়ে জাতিসংঘ সদর দপ্তরে সামনে উপস্থিত থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কে স্বাগত জানাতে নিউইয়র্কে বিএনপি ‘র নেতৃবৃন্দের সঙ্গে অবস্থান করেন মাধবপুর উপজেলার জন নন্দিত বারবার বিপুল ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান , সায়হাম গ্রুপের পরিচালক ও বিএনপি নেতা আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। তিনি হবিগঞ্জ জেলা তথা মাধবপুর উপজেলার মাটি থেকে হাজারো মানুষের ভালো বাসা ও সমর্থন নিয়ে উঠে আসা এই জনপ্রতিনিধি উপস্থিত যেন দেশের সীমানা পেরিয়ে প্রবাসে মাটিতে ও মাধবপুর উপজেলার সকল শ্রেণির মানুষের প্রতিনিধিত্ব এক প্রতি ছবি। নিউইয়র্কে ব্যস্ত নগরীতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে দাড়িয়ে দেশের প্রতি ভালোবাসা ও রাজনৈতিকা সহযাত্রীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি। তাঁর এ উপস্থিতি প্রবাসী নেতাকর্মীদের মধ্যে ও সৃষ্টি করে উৎসাহ ও প্রাণচঞ্চল্য।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।