জয়দেবপুর বাজার কমিটির বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত: আমোদ-প্রমোদ ও লটারি বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন সম্পন্ন
গাজীপুর সদর ঐতিহ্যবাহী বৃহত্তর জয়দেবপুর বাজার কমিটির উদ্যোগে এক আনন্দমুখর ও বর্ণাঢ্য নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ই আগস্ট (মঙ্গলবার) সকাল ৮টায় কড্ডা বাজার সংলগ্ন গেন্ডারি ঘাট থেকে ভ্রমণটি যাত্রা শুরু করে। আনন্দঘন এই যাত্রার চূড়ান্ত গন্তব্য ছিল টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মহেড়া জমিদার বাড়ির ঘাট পর্যন্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়দেবপুর বাজার কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা এবং পুরো আয়োজনটি সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া।
এ সময় বাজার কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য ছিল আনলিমিটেড চা, কফি, টিফিন এবং দুপুরের নৈশভোজ/মধ্যাহ্নভোজের বিশেষ ব্যবস্থা।
ভ্রমণের পথে অনুষ্ঠিত হয় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। যা-সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গান, অভিনয়, কবিতা আবৃত্তি, কৌতুক ও সাংবাদিক মোঃ মনিরুজ্জামান এর চমৎকার উপস্থাপনা” উপস্থিত সবার মাঝে আনন্দের জোয়ার ভাসিয়ে দেয়।
নৌকা ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ফিরতি পথের র্যাফেল ড্র ও বিশেষ লটারি অনুষ্ঠান। লটারিতে প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি ৩৬ ইঞ্চি এলইডি স্মার্ট টেলিভিশনসহ মোট ৩০টি অত্যন্ত মূল্যবান পুরস্কার যা বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়।
সবশেষে সংগঠনের ঐক্য ধরে রাখা এবং আগামী দিনের পথচলা নিয়ে দিকনির্দেশনামূলক সমাপনী বক্তব্যের মাধ্যমে সভাপতি সবাইকে ধন্যবাদ ও রক্তিম শুভেচ্ছা জানিয়ে দিনব্যাপী এই সফল নৌকা ভ্রমণের সমাপ্তি ঘোষণা করেন।



আপনার মতামত লিখুন