খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

 আফগানিস্তানে প্রবেশ করা অন্তত ২৮ যোদ্ধাকে গুলি চালিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
 আফগানিস্তানে প্রবেশ করা অন্তত ২৮ যোদ্ধাকে গুলি চালিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি: আফগানিস্তানে প্রবেশ করা অন্তত ২৮ যোদ্ধাকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান নিয়ন্ত্রিত প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে পরিচালিত এই অভিযানে আরও ৩২ জন আহত হয়েছেন। আফগান কর্তৃপক্ষ বলেছে, নিহতদের মধ্যে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কট্টরপন্থী যোদ্ধারাও আছেন।

রোববার এক বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করে বলেছে, সাবেক আফগান সরকারের নিরাপত্তা কর্মীদের নিয়ে গঠিত ওই দলটিকে পাকিস্তানি বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী সরাসরি ইন্ধন জুগিয়েছে।

তবে আফগান সরকারের এই দাবি কিংবা হতাহতের সংখ্যা নিরপেক্ষ কোনও সূত্র থেকে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে, কাবুলের এই অভিযোগের বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী কিংবা তথ্য মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ।সাবেক আফগান সামরিক সদস্যদের প্রলোভন দেখিয়ে প্রশিক্ষণ এবং সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সহায়তা করেছে বলে অভিযোগ করেছে আফগানিস্তান। তাদের ভূখণ্ডে হামলা চালানো সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে আফগানিস্তান। যদিও কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার পাকিস্তান সীমান্ত লাগোয়া নুরিস্তানের কামদেশ এলাকায় বড় ধরনের নাশকতা চালানোর উদ্দেশ্যে সশস্ত্র একটি দল অনুপ্রবেশ করে। খবর পেয়ে আফগান বাহিনী দ্রুত অভিযানে শুরু করে। পরে দুই পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ চলে। একপর্যায়ে কোণঠাসা হয়ে পরা বেঁচে যাওয়া হামলাকারীরা পুনরায় সীমান্ত পেরিয়ে পাকিস্তানি মিলিশিয়া গোষ্ঠীগুলোর অবস্থানের দিকে পালিয়ে যায়

পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও মিলিশিয়া সদস্যরা প্রাথমিক পরিকল্পনায় যুক্ত থাকলেও লড়াই চরম আকার ধারণ করায় তারা পিছু হটে। কাবুল বলেছে, সহায়তা দেওয়ার নামে সাবেক আফগান নিরাপত্তা কর্মীদের পাকিস্তানে নিয়ে যাওয়া হয়,গত ২১ সেপ্টেম্বর আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছিল, ওই হামলায় ২৮ জন জঙ্গি নিহত হয়েছে। তবে আফগান কর্তৃপক্ষ বেসামরিক লোকজনের প্রাণহানির অভিযোগ তোলে এবং পরবর্তীতে জাতিসংঘ মিশনও অন্তত ৩ বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে।

ঢাকার ডাক নিউজ/এস

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।