রাজশাহী তানোরে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহীর তানোরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৫০০ টাকাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ জুলাই ২০২৬) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে উপজেলার ভাগনা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোঃআনোয়ার হোসেন (৪৫)। তিনি তানোর উপজেলার ভাগনা গ্রামের মৃত নাজিমুদ্দিন খাঁর ছেলে।
তানোর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে এসআই মোহা. আবু নাঈম, এসআই জাহাঙ্গীর আলম, এএসআই মোঃআসাদুজ্জামান এবং এএসআই মোঃমতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় আসামির বাড়ি তল্লাশি করে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৩,৫০০ টাকা উদ্ধার করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন