খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নোয়াখালীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সাংবাদিক সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
নোয়াখালীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সাংবাদিক সম্মেলন

নোয়াখালী জাতীয় হকারৃস সমবায় সমিতির সভাপতি হাজী আবুল কাশেমের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করলেন তারি আপন ছোট ভাই মোঃ আবুল হোসেন ।
আজ ৮ আগষ্ট বিকাল নোয়াখালী প্রেসক্লাবে মরহুম শহীদ এস্কেন্দার মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । সংবাদ
সম্মেলনে আবুল হোসেন বলেন , তার বড় ভাই হাজী আবুল কাশেম তাকে ও তার পরিবারকে তাঁর উপর গুলি বর্ষনের ঘটনার সাথে জড়ানো হচ্ছে ।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন , ২০১৬ সালে উক্ত মার্কেটের কিছু জায়গা লিজ আনেন সরকার বাহাদুর থেকে । উক্ত জায়গা থেকে তাকে উচ্ছেদের জন্য তার বিরুদ্ধে বড় ভাই আবুল কাশেম একের পর এক মামলা দিয়ে যাচ্ছে। এই র্যন্ত তার বিরুদ্ধে ১৬ টি মামলা রুজু করেছে
তিনি প্রশাসনের নিকট প্রতিকার চান ।
অন্যদিকে গতকাল ৭ আগষ্ট হাজী আবুল কাশেম তাঁর নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে হৃদয় নামের এক ব্যাক্তি এই গুলি হামলার ঘটনার সাথে জড়িত রয়েছে উল্লেখ করে বলেন , সিসি ক্যামেরা ফুটেজ দেখে আসামীদেরকে চিহ্নিত করে দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রশাসনের নিকট ।হাজী আবুল কাশেম আরো বলেন , তার ভাই মরহুম তানু প্রায় ২৪ শতাংশ ভূমি জবৈধ ভাবে জ্বর দখল করে রেখেছে ।।
তিনি এর প্রতিবাদ করলে ছোট ভাইয়েরা তাকে বহু মামলার আসামী করে যাকে হয়রানী করে আসছে । তবে গলির ঘটনায় এখনো মামলা করা হয়নি । তবে মামলার ব্যাপারে প্রস্তুতি চলছে । অন্য দিকে অভিজ্ঞ মহল মনে করছে , শীঘ্রই তাদের বিড়াল বেরিয়ে আসবে ।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।