খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

প্রতিবন্ধীরাও সরকারের এসডিজি প্ল্যানের অংশ:রাজশাহী ডিসি ডিজিটাল যুগে প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও সহযোগিতার আশ্বাস ডিসির

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
প্রতিবন্ধীরাও সরকারের এসডিজি প্ল্যানের অংশ:রাজশাহী ডিসি   ডিজিটাল যুগে প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও সহযোগিতার আশ্বাস ডিসির

প্রতিবন্ধীরাও সরকারের এসডিজি প্ল্যানের অংশ। পৃথিবীর অনেক দেশে এমন নজির আছে, যেখানে একজন শারীরিক প্রতিবন্ধী মানুষও সমাজে সবচেয়ে বড় অবদান রেখেছেন,যা একজন সুস্থ মানুষও পারেনি। তাই নিজেকে অসুস্থ বা প্রতিবন্ধী ভেবে পিছিয়ে থাকার প্রয়োজন নেই,বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় নগরীর একটি রেস্তোরাঁয়,সফল ডিজিটাল ইনফ্লুয়েন্সারদের সঙ্গে বাস্তব অভিজ্ঞতা বিনিময় ও দিকনির্দেশনা,শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জেলা প্রশাসক বলেন,যুগ এখন আগের চেয়ে অনেক এগিয়েছে। এই ডিজিটাল যুগে ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অনেক শারীরিক প্রতিবন্ধী ভালো উপার্জন করছেন। সরকারের এসডিজি পরিকল্পনায় শুধু শারীরিকভাবে সুস্থ মানুষই নন, প্রতিবন্ধীরাও এই প্ল্যানের অংশ। এসডিজি লক্ষ্য বাস্তবায়নে আপনাদের যে ধরনের কারিগরি প্রশিক্ষণ ও সহযোগিতা দরকার, তা আমরা প্রদান করব। আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা সর্বদা পাশে থাকব।

সেমিনারটি আয়োজন করে সমতা নারী কল্যাণ সংস্থা (এসএনকেএস) এবং বাস্তবায়ন করে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)। এতে আর্থিক সহায়তা করে দাতা সংস্থা সিবিএম গ্লোবাল ডিজঅ্যাবিলিটি ইনক্লুশন ও সিবিএম সুইজারল্যান্ড।

অনুষ্ঠানে স্ব-সহায়ক দলের সদস্য, সফল ডিজিটাল ইনফ্লুয়েন্সার,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শুরু হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএনকেএসের নির্বাহী পরিচালক মোঃনজরুল ইসলাম। প্রকল্প নিয়ে আলোচনা করেন সিডিডির প্রকল্প ব্যবস্থাপক শেখ মোঃফয়সাল হোসেন এবং প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন মাঠ সংগঠক রাশিদা খাতুন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃশরীফুল ইসলাম এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃজাহিদুল হায়দার। পরে প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন এবং অতিথিরা দিকনির্দেশনা দেন।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।