রাজশাহী কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক
নগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও দড়িখরবোনা ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার জুমার নামাজের পর তিনি মসজিদ ও ঈদগাহ মাঠ পরিদর্শন করেন এবং মুসল্লিদের সাথে মতবিনিময় করেন। এসময় মসজিদ কমিটি ওযুখানা নির্মাণ ও রংকরণসহ মসজিদের বিভিন্ন উন্নয়ন কাজের জন্য সহযোগিতা কামনা করলে প্রশাসক সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই সাথে তিনি কাদিরগঞ্জ এলাকার রাস্তা ও ড্রেন উন্নয়নে ব্যবস্থা নিতে প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন।

পরে দড়িখরবোনা ঈদগাহ মাঠ পরিদর্শনকালে ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ মাঠ সম্প্রসারণ ও উন্নয়নের দাবি জানান। প্রশাসক এ বিষয়েও সহযোগিতার আশ্বাস দেন।
এসময় মসজিদ কমিটির পক্ষ থেকে রাসিক প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরিদর্শনে উপস্থিত ছিলেন গ্রেটার রোড জামে মসজিদ কমিটির সভাপতি মাসুদুর রহমান নিলু, সাধারণ সম্পাদক তারেক হাসান, ঈদগাহ কমিটির সভাপতি মোঃরেজাউল করিম, সহ-সভাপতি নাজমুল ইসলাম আয়নাল, সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলাম রিয়াসুল, খতিব হাফেজ মাওলানা আফতাব আহম্মেদ,রাসিকের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, জসীম উদ্দিন আরজু, এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী শাহেদুজ্জামান জীবন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন