খুলনা ফুলতলা জামিরা ইউনিয়নের সভাপতি বিএনপি নেতার সংবাদ সম্মেলনে সরকারি খাস জমি দখলের অভিযোগ
আজ ১২/ ৯ /২০২৬ রোজ শনিবার খুলনা ফুলতলার ৩ নং জামিরা ইউনিয়নের বিএনপির সভাপতি এস এম আতাউর রহমান বিকাল ৫টা ৩০ ঘটিকার সময় জামিরা বাজারের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান এক সংবাদ সম্মেলন করেন।
উক্ত সংবাদ সম্মেলনে এস এম আতাউর রহমান কে ঘিরে পিপরাইল বিশ্বাসপাড়ার বি এম রফিকুল ইসলাম পিতা-মৃত আব্দুর রহিম বিশ্বাস ৯/৯/২০২৬ইং তারিখে দিন গত রাত আনুমানিক ১০:৩০ ঘটিকার সময়, জমি দখলের চেষ্টা ও দোকান ঘর ভেংঙ্গে দেওয়া সহ স্থানীয় ফুলতলা থানাতে ১২ জনের নামে একটি লিখিত অভিযোগের প্রতিবাদে ফুলতলা ৩ নং জামিরা ইউনিয়নের নেতা এস এম আতাউর রহমান সহ স্থানীয় নেতাকর্মিদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন,
৩ নং জামিয়া ইউনিয়নের পিপরাইল মৌজার জামিরার পুরাতন ইউনিয়ন পরিষদের পাশে সরকারি ঘাস জমি দখলের বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পত্র, পত্রিকাতে যার আসলে কোন সুনির্দিষ্ট ভিত্তি নাই।
যেহেতু বিএম রফিকুল ইসলাম যে জায়গাটি তার নিজের বলে দাবি করছে প্রকৃত অর্থে উক্ত জমি সরকারি খাস, ব্যক্তি দকোন রেকর্ডের সম্পত্তি নয়, বি এম রফিকুল ইসলাম যে দাগের কথা উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে উক্ত দাগে তার কোন সুনির্দিষ্ট জমি নাই কিন্তু পাশে তার জমি রয়েছে।
আজ বিকাল ৫ ঘটিকার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন বিএনপি ও থানা বিএনপির নেতাকর্মীরা যাদের মধ্যেও সিনিয়র বিএনপি নেতা ওসমান গনি সরদার, সিনিয়ার বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লা, আফসার শেখ,হুমায়ুন কবির মোল্লা, আলমগীর হোসেন, সরদার, হালিম শেখ, মাসুদ সরদার, জাহিদ খাঁন, আহাদ আলী শেখ, সাফারুল ইসলাম, আমিনুল ইসলাম দীপু, তরাফ গাজী, নিজাম মোল্লা, মুস্তাক শেখ, সহ স্থানীয় বিএনপির ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত হইয়া অপপ্রচার ও খাস জমি দখলের ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ আশা করেন,

আপনার মতামত লিখুন