খুঁজুন
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

সোহেল রানা
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। আজ (০৮ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখা কর্তৃক পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের আয়োজনে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে র‌্যালি প্রদক্ষিণ শেষে অত্র চক্ষু হাসপাতালে জনসচেতনতা সৃষ্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠান বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল।

এসময় উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সহ-সভাপতি সাদিকুল ইসলাম, কোষাধক্ষ আব্দুল হান্নান, এ্যাড, আব্দুল খালিদ, আব্দুল বারেক এ্যাড. মতিউর রহমান, মোস্তাফিকুর রহমান মোঃ বাদল আলী, ড. মোঃ ইমরান জাভেদ সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী।

এ বিষয়ে চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জানান, বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চক্ষু হাসপাতালে প্রায় ৫৭ জন বিভিন্ন বয়সের নারী-পুরুষদের মধ্যে ফ্রি চক্ষু অপারেশন করা হয়েছে।

শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে সরকার তৎপর: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে সরকার তৎপর: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে আর প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়টি তদারকি করছেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে উপজেলার ৬০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দুর্গোৎসবের নিরাপত্তায় সজাগ রয়েছে। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে মন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকার ডাক নিউজ/এস