তারেক রহমানের সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শনে ভূমিমন্ত্রী মিনু
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন রাজশাহী সফর সফল করতে প্রস্তুতি জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু।
এদিন তিনি হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। জনসমাগম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃইউসুফ আলী, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃএরশাদ আলী ঈশা,রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
এ সময় মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]