খুঁজুন
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক, ১৪৩৩

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ ইঞ্জিন নৌকা জব্দ

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ ইঞ্জিন নৌকা জব্দ

রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৯ অক্টোবর) ভোর রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খানপুর, সোনাইকান্দি এবং খিদিরপুর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্তে বিশেষ মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ওই তিন বিওপি এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৭৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট,৯৪ বোতল ভারতীয় Eskuf সিরাপ এবং ০৭ বোতল Fairdyl সিরাপ জব্দ করা হয়। এছাড়াও মাদক পাচারে ব্যবহৃত ০১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২ লাখ ৭৮ হাজার ২০০ টাকা।

বিজিবি জানায়,জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় এবং নৌকাটি রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে সরকার তৎপর: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে সরকার তৎপর: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে আর প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়টি তদারকি করছেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে উপজেলার ৬০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দুর্গোৎসবের নিরাপত্তায় সজাগ রয়েছে। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে মন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকার ডাক নিউজ/এস