খুঁজুন
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক, ১৪৩৩

রাজশাহীতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান সুইট

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
রাজশাহীতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান সুইট

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকালের জনসভাকে সামনে রেখে জনসভাস্থলের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা কার্যক্রম জোরেশোরে চলছে।

সোমবার ১৯ অক্টোবর বিকেলে জনসভাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের [আরডিএ] চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম আজাদ সুইট। পরিদর্শনকালে তিনি মঞ্চ নির্মাণ, মাঠের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও জনসভার আয়োজনের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় আরডিএ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাজশাহীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাঠজুড়ে চলছে সাজসজ্জা, মাইক ও আলোকসজ্জার কাজ। সংশ্লিষ্ট ব্যক্তিরা দিনভর মাঠে কাজ করছেন। আয়োজকদের প্রত্যাশা, জনসভায় বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে মাদরাসা মাঠ জনসমুদ্রে পরিণত হবে।

আরডিএ চেয়ারম্যানের এই পরিদর্শন প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শেষ পর্যায়ের প্রস্তুতির অংশ। সংশ্লিষ্টদের তৎপরতায় নির্ধারিত কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে সরকার তৎপর: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে সরকার তৎপর: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে আর প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়টি তদারকি করছেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে উপজেলার ৬০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দুর্গোৎসবের নিরাপত্তায় সজাগ রয়েছে। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে মন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকার ডাক নিউজ/এস