পবিত্র শবে বরাত উপলক্ষে চুনারুঘাট মুড়ার বন্দ দরবার শরীফে হাফিজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রকে পাগড়ি পরিধান ও দোয়া মাহফিল
যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে বরাত উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ঐতিহ্য বাহী মুড়ারবন্দ দরবার শরীফ হাফিজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রকে পাগড়ি পরিধান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মুড়ারবন্দস্থ হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) হাফিজিয়া মাদ্রাসার কক্ষে প্রতি বছরের ন্যয় এবার ও অত্র হাফিজিয়া মাদ্রাসা আয়োজনে এবং হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর গ্রামের বড় বাড়ির বাসিন্দা আলহাজ্ব সাহিদুর রহমান চৌধুরী সাফি নিজ অর্থায়নে হাফেজকে পাগড়ি পরিধান। এছাড়া মুড়ারবন্দ জামে মসজিদ ও অত্র হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রাজিব আহমেদ লিমন এর নিজ তহবিল থেকে হাফেজ ও শিক্ষক কে নগদ অর্থ প্রধান করেন। উক্ত অনুষ্ঠানে মুড়ার বন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি সভাপতিত্বে ও অত্র হাফিজিয়া মাদ্রাসা অধ্যক্ষ এবং জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নিয়ামত আলী পরিচালনায় মাদ্রাসা অর্ধ শতাধিক ছাত্র, শিক্ষক, দরবার শরীফের খাদেম, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের আজমিরী শরীফ হযরত খাজা মঈন উদ্দিন চিশতী (রহঃ) দরবার শরীফের খাদেম হাজী ওয়াসিম উদ্দিন চিশতী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চুনারুঘাট হাজী আলীম উল্লাহ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম আফসার আহমদ। এ-সময় বক্তব্য রাখেন মুড়ারবন্দ দরবার শরীফের খাদেম গদ্দিনিশীন পীর নজরুল আহমদ চিশতী, খাদেম গদ্দিনিশীন পীরজাদা সৈয়দ মুরাদ আহমেদ চিশতী, খাদেম সৈয়দ অলি আহমেদ চিশতী প্রমূখ। বক্তব্য শেষে অত্র হাফিজিয়া মাদ্রাসার তিন জন হাফেজ ছাত্রকে পাগাড়ি পরিধান ও নগদ অর্থ প্রধান করা হয়। তারা হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে পূর্ব বাগুনীপাড়া গ্রামের রমিজ আলী ছেলে মোঃ মোঃ সুলতান আলী জীবন, চুনারুঘাট উপজেলার একডালা গ্রামের মোঃ হিরা মিয়া ছেলে মোঃ রাকিবুল হাসান রাহী ও একই উপজেলার বসন্তপুর গ্রামের আনজব আলী ছেলে মোঃ রুবেল মিয়া। পাগড়ি ও নগদ অর্থ প্রধান শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন প্রধান অতিথি।

আপনার মতামত লিখুন