খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শায়েস্তাগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বিশেষ কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

মোঃ খোকন মিয়া তালুকদার, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ
শায়েস্তাগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বিশেষ কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হলো গ্রাম আদালত বিষয়ক এক বিশেষ কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট মুরুব্বি মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএন এডিপির কারিগরি সহায়তায় গ্রাম আদালতকে শক্তিশালী করার জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ-সময় অংশ নেন স্থানীয় জনগণ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা কর্মচারী, গ্রাম পুলিশ -দফাদার, সমাজসেবী সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকগণ উক্ত সভার মূল উদ্দেশ্য ছিল গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে আইনগত প্রক্রিয়াকে সহজ করা এবং স্থানীয়দের আইনি সচেতনতা বৃদ্ধি করা।

এবিষয়ে উপজেলা গ্রাম আদালত কো-অর্ডিনেটর (সমন্বয়কারী) তুলি মিনা পারভীন বলেন গ্রাম আদালতের কার্যক্রম ও সচেতনতা মূলক দিক তুলে ধরেন এবং গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করার পরামর্শ প্রদান করেন। সভায় গ্রাম আদালত বিষয়ক একটি ভিডিও প্রদর্শন করা হয় এবং গ্রাম্য নাটকের মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম চিত্রিত করা হয়। যাতে স্থানীয়রা এ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারেন। সভায় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পেশকার মোঃ আকরাম আলী বলেন মতবিনিময় সভার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কেঅনেক নতুন তথ্য জানতে পেরেছেন। এছাড়া স্থানীয় বিরোধ নিষ্পত্তি জন্য এটি গুরুত্বপূর্ণ সকলেই ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালত বিষয়ক বিশেষ কমিউনিটি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর ইউনিয়ন সংরক্ষিত মহিলা মেম্বার লাকি আক্তার, তাজুল ইসলাম মেম্বার, খলিল মিয়া মেম্বার খলিলুর রহমান মেম্বার, সোহেল খান মেম্বার, জলফু মিয়া, আব্দুল আজিজ, সিরাজ মিয়া, সুজন মিয়া, আব্দুস শহিদ, দফাদার মাহফুজ মিয়া প্রমূখ। বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে আইনি সেবা সহজ লভ্য করতে গ্রাম আদালতের কার্যক্রমকে আর-ও প্রসারিত করার আহ্বান জানান।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।