খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শায়েস্তাগঞ্জে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক সভা অনুষ্ঠিত

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই শ্লোগান কে সামনে রেখে শীর্ষক সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সন্ধা ৭ টায় উপজেলার পৌরশহরে থানা রোড এলাকায় হাজী আব্দুল বারিক কনভেনশন হল সভা কক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শায়েস্তাগঞ্জ উপজেলা আয়োজনে এ সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সিলেট এরিয়া কো-অর্ডিনেটর মোঃ নাজমুল হক মিনা। পিএফজি সিলেট বিভাগীয় রিজিওন কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী সভাপতিত্বে এবং পিএফজি শায়েস্তাগঞ্জ উপজেলা সমন্বয়কারী ও প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব এর পরিচালনায় পিএফজি সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য ও পিএফজি উপজেলার এম্বাসেডর ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আজিজ, পৌর যুবদলের সভাপতি ও পিএফজি এম্বাসেডর প্রভাষক মোঃ কামরুল হাসান রিপন জাতীয় পার্টি উপজেলা সভাপতি ও পিএফজি এম্বাসেডর মোঃ আব্দুস ছালাম মেম্বার সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাব সভাপতি ও পিএফজি সদস্য সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, পিএফজি সদস্য মোঃ শামিমুর রহমান মেম্বার, পিএফজি সদস্য মোঃ খলিলুর রহমান মেম্বার, পিএফজি সদস্য সুশান্ত পাল, ব্রামণডুরা ইউপি জাপা সভাপতি ও পিএফজি সদস্য মোঃ আছকির মিয়া, পিএফজি সদস্য মিসবাহ উদ্দিন, পিএফজি সদস্য ও শ্রমিক নেতা মোঃ মখলিছুর রহমান, পিএফজি সদস্য তোফায়েল আহমেদ মনির, পিএফজি সদস্য ঈমান উদ্দিন, সমাজ সেবক হোমিওপ্যাথিক ডাক্তার ফখরুল আলম, ইয়ুথ- আল আমিন সাঈদি, মাজহারুল হায়দার চৌধুরী, পিএফজি সদস্য সপ্না বেগম পিএফজি সদস্য সাজিদা আক্তার, পিএফজি সদস্য ও মহিলা মেম্বার নুরুন নাহার রুমা পিএফজি সদস্য জ্যোসনা আক্তার প্রমূখ।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।