খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জামালপুরে ৬০৩ বস্তা সরকারি চাল জব্দ

সজল জামান, জামালপুর প্রতিনিধি 
প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫, ২:৪৩ অপরাহ্ণ
জামালপুরে ৬০৩ বস্তা সরকারি চাল জব্দ
জামালপুরের ইসলামপুরে যৌথবাহিনীর সহায়তায় সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) রেজোয়ান ইফতেকারের অভিযানে খাদ্য অধিদপ্তরের সিল সম্বলিত ৩০ কেজি ওজনের ৬০৩ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ তথ্য  নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ।
শুক্রবার (৩০ মে)  রাত  ৯টার দিকে ইসলামপুর সদর ইউনিয়নের কাঁচিহারা মধ্যপাড়া গ্রামের আজগর আলীর ছেলে আনোয়ারের বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিল সম্বলিত ৩০ কেজি ওজনের ৬০৩ বস্তা চাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
কাঁচিহার এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধ‌রে আজগর আলীর ছেলে আনোয়ার সরকারি চাল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। এদের সিন্ডিকেটের সদস্য সংখ্যা অনেক বেশি। লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তাঁরা  হতদ‌রিদ্রদের মা‌ঝে বিতরণ করা চাল কা‌লোবাজা‌রি করার জন্য বিভিন্ন স্থানে মজুত ক‌রে পরে দেশের বিভিন্ন জেলায় এ চাল উচ্চ মূল্য নিয়ে বিক্রি করে।
এ বিষয়ে উপ‌জেলার ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আপনি সঠিক নাম্বারে ফোন করেননি ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ ঢাকার ডাক কে বলেন , ইসলামপুর সদর ইউনিয়নের কাঁচিহারা মধ্যপাড়া গ্রামের আজগর আলীর ছেলে আনোয়ারের বাড়িতে যৌথবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) রেজোয়ান ইফতেকার পরে সেনাবাহিনীর আমাদের খবর দিলে আমরা সাথে সাথে ঘটনা স্থলে যায়। চাল মজুতকারী বাবা ও ছেলের  বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং চাল ইসলামপুর থানার সংরক্ষিত আছে।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।