খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভুরুঙ্গামারীতে ভুয়া ২ ডিবি সদস্য আটক

মো মাসুদ আল করিম, ভুরুঙ্গামারী প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ণ
ভুরুঙ্গামারীতে ভুয়া ২ ডিবি সদস্য আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে এলাকবাসী। সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের পাশে প্রতারণার চেষ্টা কালে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ওই এলাকার আব্দুল ছাত্তারের স্ত্রীর কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে জোরপূর্বক টাকা আদায়ের ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ারও চেষ্টা চালান। ওই দুই ব‍্যক্তির আচরণে সন্দেহ হলে বিষয়টি এলাকাবাসীকে জানালে প্রতারক দুই ব‍্যক্তিকে আটক করে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুই ব‍্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলো রংপুর সদরের কামাল কাছনা এলাকার আব্দুর ছাত্তার এর ছেলে মোসফেকুর রহমান (৩২) ও পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার এলাকার আলিমুদ্দিন এর ছেলে খলিলুর রহমান (৫২)।

পুলিশ জানায়, আটক মোসফেকুর রহমান একজন প্রতারক। এর আগেও সে কখনো র‍্যাবের পোষাক পরিধান করে আবার কোথাও ডিবি পরিচয় দিয়ে একাধিক জায়গায় প্রতারণা করেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

এ প্রসঙ্গে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার কৃত ব‍্যক্তিদ্বয়ের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করা হবে।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।