খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মুন্সীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি
প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১:৩৭ পূর্বাহ্ণ
মুন্সীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা–২০২৫।

শনিবার সকালে ৭টায় মিরকা‌দিম পৌর সভার নৈদিঘীরপাথর এলাকার ৩নং রু‌টে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বয়সের দৌড়বিদ ও তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

পল্লী উন্নয়‌নের উপ‌দেষ্টা ও মিরকা‌দিম পৌরসভার সা‌বেক প‌্যা‌নেল হাজী মে‌াঃ আবদাল হো‌সেন বলেন,
মহান বিজয় দিবস আমাদের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতার প্রতীক। এই দিনে ম‌্যারাথন খেলার কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে দেশপ্রেম, শৃঙ্খলা ও সুস্থ সংস্কৃতিতে উদ্বুদ্ধ করাই আমাদের মূল উদ্দেশ্য।

সংগঠ‌নের উপ‌দেষ্টা ও মিরকাদিম পৌর সা‌বেক কাউন্সিলর মোঃ মরতুজ আলী হিরা ব‌লেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে শারীরিকভাবে সক্ষম করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে এমন আয়োজন অব্যাহত থাকবে।
পল্লী উন্নয়ন সংঘে‌র উপ‌দেষ্টা মোঃ ব‌সির আহ‌ম্মেদ জানান, মহান বিজয় দিবসের তাৎপর্য ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং সুস্থ ও সক্রিয় জীবনধারায় উদ্বুদ্ধ করতেই এই খেলার আয়োজন করা হয়। এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন, সংগঠ‌নের উপ‌দেষ্টা মোঃ ইমাইল হো‌সেন রাহাত, পল্লী উন্নয়ন সংঘের সভাপ‌তি ইমরান হোসাইন জ‌নি, সাধারন সম্পাদক মোঃ মিন্টু, মোঃ আব্দুল হক রাজু, মোঃ দিদ‌ার, দোস্ত মোহাম্মদ, মে‌াঃ ইমাম হো‌সেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অ‌তি‌থির‌ি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় জনসাধারণের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।