খুঁজুন
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক, ১৪৩৩

বেনাপোলে দেশীয় পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ইঞ্জিনভ্যান চালক গ্রেফতার

মোঃ জমির হোসেন
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
বেনাপোলে দেশীয় পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ইঞ্জিনভ্যান চালক গ্রেফতার

বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ইঞ্জিনচালিত ভ্যান চালককে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

​শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২:২০ ঘটিকার সময় বেনাপোল-যশোর মহাসড়কের ভবারবেড়স্থ মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
​আসামী মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার ৩ নং ওয়ার্ড কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইন ও জাহানারা খাতুনের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মাহাবুবুর রহমানের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. সুজন হোসেন ও কনস্টেবল আ. হাইসহ পুলিশের একটি চৌকস দল বেনাপোল-যশোর মহাসড়কের উপর অভিযান চালায়। এ সময় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে একটি ইঞ্জিনচালিত ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের সম্মুখে অস্ত্র ও গুলিসহ চালককে গ্রেফতার করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

​এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ এক চালককে আটক করা হয়েছে। মাদকের পাশাপাশি অস্ত্র চোরাচালান ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বেনাপোল পোর্ট থানা পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। আসামি মিয়ারাজ গাইনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং অপরাধের নেপথ্যে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে সরকার তৎপর: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে সরকার তৎপর: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে আর প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়টি তদারকি করছেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে উপজেলার ৬০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দুর্গোৎসবের নিরাপত্তায় সজাগ রয়েছে। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে মন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকার ডাক নিউজ/এস