সৌদির পরিস্থিতি স্বাভাবিক হবে মক্কায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির মরদেহ দেশে আনা হবে
বিশেষ প্রতিনিধি: আকাশপথের যোগাযোগ ও পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ।
সোমবার (১৯ অক্টোবর) বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য ২০০ ট্রলি হস্তান্তর অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন অভিবাসী শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী। তাদের একজনের বাড়ি বগুড়ায়। অন্যজনের বাড়ি কুমিল্লা।
সৌদি আরবের বর্তমান পরিস্থিতির কারণে অনেক ওমরাহ যাত্রী সেখানে আটকে পড়েছেন। কেউ কেউ ভিন্ন রুটে আসার চেষ্টা করলেও ফ্লাইট বাতিলের কারণে ফিরতে পারছেন না অনেকে। জাপানের সঙ্গে কর্মী নিয়োগ সংক্রান্ত নতুন চুক্তির বিষয়ে মন্ত্রী বলেন, এই চুক্তির আওতায় জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন বাংলাদেশি কর্মীরা। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে, মন্ত্রী বলেন, এই ট্রলি হস্তান্তরের ফলে বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমবে।
ঢাকার ডাক নিউজ/এস

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]