খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পঞ্চগড়ে ব্রজপাতে শাহাদাত নামে এক যুবকের মৃত্যু

মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে ব্রজপাতে শাহাদাত নামে এক যুবকের মৃত্যু

পঞ্চগড়ে ব্রজপাতে ১ যুবকের মৃত্যু হয়েছে। প্রতিদিনের মতই সন্ধ্যার আগে মাঠে কাজ করছিলেন যুবক শাহাদাত আলী। হঠাৎ আকাশ কালো মেঘে ছেশে গেছে নেমে আসে ঝড়-বৃষ্টি, মুহূর্তের মধ্যে বিকট শব্দে আঘাত হানে বজ্রপাত। আর সেই বজ্রপাতেই নিভে যায় মাত্র ১৯ বছরের যুবকের জীবন। পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের জগদল পূর্ব বানিয়াপাড়া এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।

বৃহস্পতিবার ৪ জুন বিকেল প্রায় ৬টার দিকে বজ্রপাতে নিহত হন শাহাদাত আলী (১৯)। মৃত শাহাদাত এলাকার মোঃ কেরামত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অন্য দিনের মতোই কৃষি কাজে ব্যস্ত ছিলেন শাহাদাত আলী। হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হলে আকাশে মেঘ জমে এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় মাঠে থাকা অবস্থায় বজ্রপাতের শিকার হয়। বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন শাহাদাত। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসেন স্বজন ও এলাকাবাসী।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য না হলেও পরিবারের ভবিষ্যৎ আশা হিসেবে পরিচিত ছিলেন শাহাদাত। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

১ নং অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে মাঠে কাজ করার সময় বজ্রপাতে শাহাদাত আলীর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।