খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ঐক্যবদ্ধ শক্তি ধরে রেখে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনের পবায় সামাজিক বনায়ন ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
ঐক্যবদ্ধ শক্তি ধরে রেখে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনের   পবায় সামাজিক বনায়ন ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত ঐক্যবদ্ধ শক্তিকে কোনোভাবেই বিভাজন হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

তিনি বলেন, এই ঐক্যকে কাজে লাগিয়ে আগামীতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে হবে।

বুধবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়ায় পৃথক দুটি কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র সামাজিক বনায়ন কার্যক্রমের আওতায় অংশীদারিত্বের ভিত্তিতে দর্শনপাড়া বাগশৈল দাখিল মাদ্রাসায় ফলদ, বনজ ও ঔষধি চারা রোপণ এবং দর্শনপাড়া তেঁতুলিয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তিনি। পরে তেঁতুলিয়াডাঙ্গা সায়েদুল উলুম দাখিল মাদ্রাসা পরিদর্শন ও বৃক্ষরোপণ এবং জোহাখালী খালপাড় ও একটি ক্ষতিগ্রস্ত ব্রিজের দুইপার পরিদর্শন করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, যে বাংলাদেশ থমকে গিয়েছিল,জিম্মি হয়ে পড়েছিল, দেশের বুকে জগদ্দল পাথর চাপা দেওয়া ছিল, সেখান থেকে কোমলমতি শিক্ষার্থীরা আমাদের মুক্ত করেছে। তারা যখন রাস্তায় জীবন দিতে শুরু করল, তখন অভিভাবকরাও ঘরে বসে থাকতে পারেননি। এটি ছিল একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান।

তিনি বলেন,বিগত দিনে যারা দেশের সম্পদ লুট করেছে, তারা এখন নিরাপদ আশ্রয় খুঁজতে বনের বাঘের মতো দিকবিদিক পালাচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্রের আগ্রাসন থেকে দেশকে বাঁচাতে হবে, প্রয়োজনে দেশ রক্ষায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।

বিএনপি চেয়ারপারসন প্রসঙ্গে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে আজ বিশ্ববাসী ‘গণতন্ত্রের মা’ বলে ডাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও সততাকে বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে।

পরিবেশ ও ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, পরিবেশ রক্ষা ও সুস্থতার জন্য বেশি করে গাছ লাগাতে হবে। গাছ না লাগালে অক্সিজেন পাওয়া যাবে না। তাই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি সবাইকে গাছ লাগাতে হবে। স্কুল-কলেজে সচেতনতামূলক প্রচারণা বাড়াতে হবে।

তিনি আরও বলেন,আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি বা দুর্নীতি চাই না। বাংলাদেশের মানুষকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে চাই।

কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সরকার, সুলতান আহামেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কালাম, বিএমডিএ রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিহাব উদ্দিন, দর্শনপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান রমজান আলী, তেঁতুলিয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।