খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মোটরসাইকেল বহর, ব্যান্ড পার্টি ও হাজারো সমর্থকে চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা উৎসবের ঢল

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
মোটরসাইকেল বহর, ব্যান্ড পার্টি ও হাজারো সমর্থকে চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা উৎসবের ঢল

প্রিয় ফুটবল দল আর্জেন্টিনাকে ঘিরে চুয়াডাঙ্গা শহরে সৃষ্টি হয়েছে এক ভিন্নধর্মী উৎসবমুখর পরিবেশ। দুই হাজার ফুট দীর্ঘ পতাকা, শত শত মোটরসাইকেল, ব্যান্ড পার্টি এবং হাজারো সমর্থকের অংশগ্রহণে পুরো শহর রূপ নেয় এক ফুটবল উৎসবে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৩টায় শহরের টাউন ফুটবল মাঠ থেকে আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর উদ্যোগে এ বর্ণাঢ্য শোভাযাত্রা ও শোডাউন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী অংশ নেন।

শোভাযাত্রাটি টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়ে শহীদ হাসান চত্বর, কোর্টমোড়সহ শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

আয়োজনজুড়ে ছিল আকাশি-সাদা জার্সির সমারোহ। সমর্থকদের হাতে ছিল আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও নানা সাজসজ্জা। দীর্ঘ পতাকাটি শত শত সমর্থক কাঁধে বহন করেন, যা পুরো শোভাযাত্রাকে করে তোলে আরও আকর্ষণীয়।

শতাধিক মোটরসাইকেলের বহর এবং ব্যান্ড পার্টির তালে তালে নাচ-গান ও উচ্ছ্বাসে শহরের পরিবেশ মুখরিত হয়ে ওঠে। রাস্তায় দাঁড়িয়ে অসংখ্য মানুষ এই বর্ণিল আয়োজন উপভোগ করেন এবং মোবাইল ফোনে ভিডিও ও ছবি ধারণ করেন।

আয়োজক ও সমর্থকরা জানান, এই আয়োজন কেবল প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ নয়, বরং ফুটবলকে কেন্দ্র করে সম্প্রীতি, আনন্দ ও সামাজিক ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছে।

তাদের আশা, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী বিশ্ব আসরেও শিরোপা ধরে রাখবে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।