খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

এইচএসসি ২০২৬: পরীক্ষাকেন্দ্রে ব্যবহারের জন্য ক্যালকুলেটর ও হাতঘড়ির তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
এইচএসসি ২০২৬: পরীক্ষাকেন্দ্রে ব্যবহারের জন্য ক্যালকুলেটর ও হাতঘড়ির তালিকা প্রকাশ

ইচএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্রে সায়েন্টিফিক ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারের নির্দেশনা প্রকাশ করেছে Dhaka Education Board।

বুধবার (১৭ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, পরীক্ষার্থীরা কেন্দ্রে শুধুমাত্র নির্দিষ্ট কিছু নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। অনুমোদিত মডেলগুলো হলো—

  • FX-82MS
  • FX-100MS
  • FX-570MS
  • FX-991MS
  • FX-991EX
  • FX-991ES
  • FX-991ES Plus
  • FX-991CW

বোর্ড জানিয়েছে, এসব সায়েন্টিফিক মডেলের পাশাপাশি পরীক্ষার্থীরা চাইলে যেকোনো সাধারণ (নরমাল) ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে।

এছাড়া পরীক্ষার হলে কেবল কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। স্মার্টওয়াচ বা প্রোগ্রামেবল সুবিধাসম্পন্ন কোনো ডিভাইস পরীক্ষাকেন্দ্রে ব্যবহার করা যাবে না।

পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীদের বোর্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।