কবি শাহী সবুরের জন্মোৎসব ও সাহিত্য আসর অনুষ্ঠিত
কবি শাহী সবুরের জন্মোৎসব উপলক্ষে গাঙচিল ঢাকা উত্তরা শাখার উদ্যোগে এক সাহিত্য আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন গাঙচিল ঢাকা উত্তরা শাখার সভাপতি এবং বাংলাদেশ পুলিশের ডিআইজি এটিএম ফারুক আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিল খুলনা জেলা শাখার সভাপতি ও সোনালী ব্যাংকের এজিএম মেঠোকবি মফিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিল কেন্দ্রীয় কো-চেয়ারম্যান ও বিসিআইসির খুলনা নিউজপ্রিন্ট মিলের ব্যবস্থাপনা পরিচালক মনজু খন্দকার, গাঙচিল কেন্দ্রীয় আইন সম্পাদক অ্যাডভোকেট এ বি সিদ্দিক, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক ও গাঙচিল কেন্দ্রীয় উপদেষ্টা হাফিজুর রহমান, গাঙচিল উত্তরা শাখার উপদেষ্টা এবং দৈনিক ভিন্নমাত্রার সম্পাদক কবি মাসুম বিল্লাহ, গাঙচিল ঢাকা বিভাগের নির্বাহী সভাপতি কবীর হুমায়ুন, গাঙচিল লেখিকা পরিষদের মহাসচিব শামীমা আক্তার, নারী উন্নয়ন সংস্থার সভাপতি নাসরীন ইসলাম শেলী এবং গাঙচিল ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কবি শাহী সবুর।
অনুষ্ঠানের পাঠ ও আলোচনা পর্বে অংশগ্রহণ করেন কবি ইসমোতারা মনি, কবি সাদ্দাম বিশ্বাস, কবি মো. মোস্তাহিদুর রহমান, কবি সালাউদ্দিন খোকা, কবি শহীদুল্লাহ সরকার, কবি দিলরুবা হোসেন, কবি এম কে সাইদুর ইসলাম, কবি সুমি মনোয়ার এবং খান আখতার হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাঙচিল ঢাকা উত্তরা শাখার সাধারণ সম্পাদক কবি মো. নুরুল হক।
আলোচনা শেষে কবি শাহী সবুরের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে কবিতা আবৃত্তি, সাহিত্য আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন