মিরপুর ও উত্তরায় গাঙচিল নজরুল সন্ধ্যা পালিত
আজ ঢাকার মিরপুর ও উত্তরায় গাঙচিল নজরুল সন্ধ্যা পালিত হয়েছে। সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে গাঙচিলের উদ্যোগে দেশব্যাপী চলছে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জীবনকর্ম ও সৃষ্টি নিয়ে অনুষ্ঠানমালা। তারই ধারাবাহিকতায় ঢাকার মিরপুর ও উত্তরায় গাঙচিল নজরুল সন্ধ্যা পালিত হয়। বিকেলে গাঙচিল উত্তরা শাখা কার্যালয়ে গাঙচিল উত্তরা শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাঙচিল উত্তরা শাখা সভাপতি বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা রোটারিয়া আলহাজ্ব এটিএম ফারুক আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন বিশিষ্ট কবি ডক্টর ইদ্রিস আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিল প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কবি শাহি সবুর, গাঙচিল উত্তরা শাখার উপদেষ্টা কবি জেসমিন নুর প্রিয়াঙ্কা ও কবি কাসেম ইয়াসির। গান ও কবিতায় অনুষ্ঠানটি মুখরিত করে তোলেন সাদ্দাম বিশ্বাস, আবদুল মান্নান, কামরুন্নাহার, খুকু মনি, মোহাম্মদ ওবায়দুল্লাহ, মোহাম্মদ সাদেকুল ইসলাম, মোহাম্মদ মুস্তাহিদুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন গাঙচিল উত্তরা শাখার সাধারণ সম্পাদক বাংলাদেশ পোস্টাল ডিপার্টমেন্টের এ পি এম জি বিশিষ্ট কবি মোঃ নুরুল হক।
গাঙচিল মিরপুর কার্যালয়ে গাঙচিল ঢাকা বিভাগীয় শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাঙচিল ঢাকা বিভাগীয় শাখা সভাপতি বিসিআইসির ঘোড়াশাল সার কারখানার জেনারেল ম্যানেজার ইন্জিনিয়ার মোঃ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গাঙচিল কেন্দ্রীয় নির্বাহী প্রধান উপদেষ্টা এমেরিটাস প্রফেসর ডাক্তার শেখ ইউনুস আলী। প্রধান আলোচক ছিলেন গাঙচিলের স্থায়ী সদস্য বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি সরদার তমিজ উদ্দিন আহমেদ। অতিথি ছিলেন গাঙচিলের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা পানি বিশেষজ্ঞ ইমরোজ সোহেল, গাঙচিলের কেন্দ্রীয় কো চেয়ারম্যান বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব কবি তন্ময় হারিস, গাঙচিলের কেন্দ্রীয় কো চেয়ারম্যান গাঙচিলের স্থায়ী সদস্য কবি বাচিক শিল্পী কণ্ঠশিল্পী মেজর পলক রহমান, গাঙচিলের আজীবন সদস্য বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার চলচ্চিত্র পরিচালক কবি সফিকুল আলম, বাংলাদেশ বিমানের এরিয়া ম্যানেজার গাঙচিলের ঢাকা উত্তর সভাপতি বিশিষ্ট ছড়া শিল্পী গোলাম কুদ্দুস চঞ্চল, গাঙচিল ঢাকা বিভাগীয় সহ-সভাপতি আফরোজা নীলা, গাঙচিল ঢাকা মহানগর (উত্তর) সহ-সভাপতি ফরিদা ইয়াসমিন এবং গাঙচিলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লিজি আহমেদ।
নজরুল সন্ধ্যা নজরুলের উপর আলোচনা কবিতা ও সংগীতে মুখরিত করে তোলেন আলিফা হাসান সেতু, মোঃ আবু জাহিদ সাদিক, সরদার আরিফ উদ্দিন, ফখরুল ইসলাম, মুক্তি আল মাহমুদ খান, কাজী হেমায়েত হোসেন, মোঃ হাফিজুর রহমান, মোঃ ফারুক, বিশিষ্ট কন্ঠ শিল্পী ইমরুল বাবুু, পার্দিল আরিজ, কবি গোলাম কবির, কবি হেনা আক্তার প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গাঙচিল ঢাকা উত্তর সিনিয়র সহ-সভাপতি আবু জাহিদ সাদিক এবং উপস্থাপনা করেন গাঙচিল ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক মুক্তি আল মাহমুদ খান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান দুটি শুরু হয় এবং অসুস্থ কবি গাঙচিল খানজাহান আলী থানা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মোড়লের সুস্থতার জন্য দোয়া করা হয়।



আপনার মতামত লিখুন