খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীতে প্রয়াত কবি বেলাল আহমেদের ‘দূরের পথিক’এর মোড়ক উন্মোচন আজ

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
রাজশাহীতে প্রয়াত কবি বেলাল আহমেদের ‘দূরের পথিক’এর মোড়ক উন্মোচন আজ

প্রয়াত কবি বেলাল আহমেদ স্মরণে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘দূরের পথিক’ এর মোড়ক উন্মোচন, কবিতা পাঠ ও দোয়া অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হবে।

আজ ১৮ জুলাই, শনিবার বিকাল ৫টায় রাজশাহী নগরীর বড়কুঠি এলাকার কফি বারে রাজশাহী ছড়া সংসদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ডঃশিরীন আখতার নীনা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারি নিউ ডিগ্রি কলেজ, রাজশাহীর সাবেক অধ্যক্ষ ডঃআব্দুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কবি,গবেষক ও প্রফেসর ডঃমাহফুজুর রহমান আখন্দ,রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও কথাসাহিত্যিক জুয়েল কিবরিয়া এবং মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহীর প্রধান শিক্ষক মোঃমঈনুল ইসলাম মানিক।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন অ্যাডভোকেট রজব আলী। শুভেচ্ছা বক্তব্য রাখবেন রাজশাহী ছড়া সংসদের সাধারণ সম্পাদক হাসান আবাবিল ও সহ-সাধারণ সম্পাদক সেলিনা পারভীন রুমা। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি নূরুল ইসলাম।

উল্লেখ্য,প্রয়াত কবি বেলাল আহমেদ ১৯৬৭ সালের ৯ এপ্রিল জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ৮ মে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর পর প্রকাশিত,দূরের পথিক’ গ্রন্থের প্রচ্ছদে তাঁরই লেখা পঙক্তি স্থান পেয়েছে—

নিভে গেলে বাতি থেমে যায় কথা—মৃত্যু, চেনা পাখি উড়ে যায় দূর বহুদূর।

অনুষ্ঠানে কবি, সাহিত্যিক ও সংস্কৃতি অনুরাগীদের উপস্থিত থাকার জন্য আয়োজক সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।