খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রাম নগরে সাড়ে ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে চসিক : ডা. শাহাদাত

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
চট্টগ্রাম নগরে সাড়ে ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে চসিক : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৫ লাখ ৬৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ৬-১১ মাসের ৯২ হাজার এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৭২ হাজার শিশু। বৃহস্পতিবার ( ২৫ জুন) চসিকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেয়র ডা. শাহাদাত হোসেন।

এসময় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়ার কথা জানিয়ে মেয়র বলেন, ১১ মাস প্রতিটি শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আই,ইউ) খাওয়ানো হবে।

১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আই,ইউ) খাওয়ানো হবে। চসিক এলাকায় ৭টি ইপিআই জোনের আওতায় নগরের ৪১টি ওয়ার্ডে প্রায় ১ হাজার ৩২১টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে।

পরবর্তীতে বাদ পড়া শিশুকে অভিভাবকগণ ইপিআই কেন্দ্রে এনে ভিটামিন ‘এ’ ক্যাপসূল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়

তিনি বলেন, জন্মের পরপর শিশুকে শালদুধ (১ ঘণ্টার মধ্যে) খাওয়ানোসহ প্রথম ৬ মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো শুরু করতে হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমাণমতো সুষম খাবার খাওয়াতে হবে। গত ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৬-১১ মাস লক্ষ্যমাত্রা ছিলো ৯০ হাজার ৪৩৫, অর্জন ৮৯ হাজার ১৮৯, অর্জিত হার ৯৮ দশমিক ৬২ শতাংশ। ১২-৫৯ মাসের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৭১ হাজার ৭৩২, অর্জন ৪ লাখ ৭১ হাজার ৬০৫, অর্জিত হার ৯৯ দশমিক ৯৭ শতাংশ।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।