খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাদক আজ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
মাদক আজ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ

মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে “Run Against Drugs” শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৩০ জুন) সকালে চট্টগ্রামের গুলজার মোড় থেকে ম্যারাথনটি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর কাজীর দেউরি মুক্ত মঞ্চ গিয়ে শেষ হয়। আয়োজনে বিপুল সংখ্যক শিক্ষার্থী, যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ভিপি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী যুব বিভাগের সেক্রেটারী আ. ন. ম. জোবায়ের।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মোমিনুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সেক্রেটারি খুররম মুরাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদক আজ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ। এই ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা তরুণ সমাজকে মাদক থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তারা এসময়, ” আসুন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই সুস্থ, সুন্দর ও আলোকিত সমাজ গড়ে তুলি ” এই স্লোগানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।