খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জনবান্ধব প্রশাসনে আলোচনায় ভালুকার এসিল্যান্ড

হাবিব হাসান, ভালুকা
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
জনবান্ধব প্রশাসনে আলোচনায় ভালুকার এসিল্যান্ড

রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন পৌরসভায় প্রশাসনিক পরিবর্তনের মধ্যে ময়মনসিংহের ভালুকা পৌরসভায় উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবায় গতি এসেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় স্থানীয়দের মধ্যে তিনি আলোচনায় রয়েছেন।

 

২০২৫ সালের জুন মাসে পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকেই ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা পৌর এলাকার অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেন। তাঁর তত্ত্বাবধানে সড়ক ও ড্রেন নির্মাণ ও সংস্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। পৌর বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণ করা হয়েছে ফুটপাত। ফল বিক্রেতাদের জন্য স্থাপন করা হয়েছে পৃথক পৌর ফল মার্কেট। এছাড়া যাত্রীদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট।

 

পৌরসভা সূত্রে জানা গেছে, বর্তমানে আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে পৌরবাসীর নাগরিক সেবার পরিধি ও মান আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নিয়মিত তদারকি ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ফলে উন্নয়নকাজে গতি এসেছে। এতে নাগরিক ভোগান্তি কমার পাশাপাশি পৌরসভার সেবার মানেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস