খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শার্শায় উন্নয়ন তদারকির দায়িত্ব পাওয়ায় এমপি সাবিরা নাজমুলের বেনাপোলে মতবিনিময় সভা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
শার্শায় উন্নয়ন তদারকির দায়িত্ব পাওয়ায় এমপি সাবিরা নাজমুলের বেনাপোলে মতবিনিময় সভা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৮৫ যশোর-১ (শার্শা) এলাকায় সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবিরা নাজমুল, এমপি।

উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বেনাপোল পৌর বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার(৬ জুলাই) বিকালে বেনাপোলের ঐতিহ্যবাহী “পৌর বিয়ে বাড়ী” তে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে সাবিরা নাজমুল এমপি’ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেনাপোল পৌর বিএনপি’র নেতৃবৃন্দ। রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি এক মিলনমেলায় পরিণত হয়।

 

​বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ওই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু।

 

​সভায় বক্তারা এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার বিভিন্ন বিষয়াদি সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত এমপি’কে অবহিত করেন।

 

​প্রধান অতিথি বক্তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বক্তব্যের দিকনির্দেশনা দিতে গিয়ে তিনি তার বক্তব্যে বলেন:

​”মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। শার্শা ও বেনাপোল এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত উন্নয়নমূলক কাজগুলো দ্রুত বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির স্থান এখানে হবে না।”

 

​সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে সঞ্চালনা করেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত।

 

সভায় বেনাপোল ও শার্শা এলাকার বিএনপি’র বিভিন্ন স্তরের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি কাভার করেন। উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন যে, এই নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে শার্শা-১ আসনের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।