ফরিদগঞ্জে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ১৪নং ফরিদগঞ্জ দঃ ইউনিয়নে প্রতিষ্ঠিত স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের গৌরব ময় ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জ হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার-এর পরিচালনায় দিনব্যাপী বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পূর্ণ হয়েছে।
মঙ্গলবার (৭জুলাই) সকাল ১০ টায়,কালির বাজার কলেজ অডিটোরিয়ামে।
এতে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান-এর নেতৃত্বে ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়।এ সময় প্রত্যন্ত গ্রাম থেকে প্রায় তিন শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মোঃ সজিব হাওলাদার (এমবিবিএস), কুমিল্লা মেডিকেল কলেজ; এমসিজিপি-মেডিসিন, বারডেম এবং ডা. শংকর চন্দ্র (এমবিবিএস), এমসিজিপি-মেডিসিন, ডিভিএস-ডার্মাটোলজি ও ভেনেরিওলজি, সিসিডি-বারডেম, সিএমইউডি-আল্ট্রা।
ক্যাম্প চলাকালীন সময় উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মোঃ রুহুল আমিন সেলিম (সহকারী প্রধান শিক্ষক কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়) তিনি বলেন, “মানুষের সেবা করাই এই সংগঠনটির মূল লক্ষ্য। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য সেবা দিয়ে আসছে। সমাজের কোনো মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশ, মানবিক সহায়তা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি মানবিক, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে।”
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান চিকিৎসক, অতিথিবৃন্দ এবং স্বেচ্ছাসেবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, আইন বিষয়ক সম্পাদক হৃদয় খান, সম্মানিত সদস্য অনি পাটোয়ারী, সোহেল চৌধুরী এবং সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবী বৃন্দ।

আপনার মতামত লিখুন