খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফরিদগঞ্জে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের  ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

চাঁদপুর প্রতিনিধি 
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
ফরিদগঞ্জে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের  ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ১৪নং ফরিদগঞ্জ দঃ ইউনিয়নে প্রতিষ্ঠিত স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের গৌরব ময় ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জ হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার-এর পরিচালনায় দিনব্যাপী বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পূর্ণ হয়েছে।

‎

‎মঙ্গলবার (৭জুলাই) সকাল ১০ টায়,কালির বাজার কলেজ অডিটোরিয়ামে।

‎এতে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান-এর নেতৃত্বে ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়।এ সময় প্রত্যন্ত গ্রাম থেকে প্রায়  তিন শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

‎

‎ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মোঃ সজিব হাওলাদার (এমবিবিএস), কুমিল্লা মেডিকেল কলেজ; এমসিজিপি-মেডিসিন, বারডেম এবং ডা. শংকর চন্দ্র (এমবিবিএস), এমসিজিপি-মেডিসিন, ডিভিএস-ডার্মাটোলজি ও ভেনেরিওলজি, সিসিডি-বারডেম, সিএমইউডি-আল্ট্রা।

‎

‎ক্যাম্প চলাকালীন সময় উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মোঃ রুহুল আমিন সেলিম (সহকারী প্রধান শিক্ষক কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়) তিনি বলেন, “মানুষের সেবা করাই  এই সংগঠনটির মূল লক্ষ্য। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য সেবা দিয়ে আসছে। সমাজের কোনো মানুষ যেন অর্থের অভাবে  চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশ, মানবিক সহায়তা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি মানবিক, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে।”

‎

‎অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান চিকিৎসক, অতিথিবৃন্দ এবং স্বেচ্ছাসেবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

‎

‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, আইন বিষয়ক সম্পাদক হৃদয় খান, সম্মানিত সদস্য অনি পাটোয়ারী, সোহেল চৌধুরী  এবং সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবী বৃন্দ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।