খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

প্রতিশ্রুতি অনুযায়ী আমরা জলাবদ্ধতা ৬০ থেকে ৭০ শতাংশ কমাতে সক্ষম হয়েছি : চসিক মেয়র 

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
প্রতিশ্রুতি অনুযায়ী আমরা জলাবদ্ধতা ৬০ থেকে ৭০ শতাংশ কমাতে সক্ষম হয়েছি : চসিক মেয়র 

চট্টগ্রামে টানা ভারী বর্ষণে ৩৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং এখনও মুষলধারে বৃষ্টি পড়া অব্যাহত রয়েছে। তারপরও জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমরা জলাবদ্ধতা ৬০ থেকে ৭০ শতাংশ কমাতে সক্ষম হয়েছি।

৩৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ার পরও নগরীর অধিকাংশ গুরুত্বপূর্ণ এলাকায় পানি জমেনি। তবে যেসব খালের উন্নয়নকাজ চলমান, সেসব এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিয়েছে। মঙ্গলবার ( ৭ জুলাই ) নগরীর কাতালগঞ্জ এলাকায় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র এসব কথা বলেন।

 

তিনি বলেন, বহদ্দারহাট, মুরাদপুর, আগ্রাবাদ, মির্জাপুর, দেওয়ানহাট, বাকলিয়া, চকবাজার, কাপাসগোলা, বন্দর ও পতেঙ্গাসহ অতীতে জলাবদ্ধতায় ভোগা গুরুত্বপূর্ণ এলাকায় এবার পানি ওঠেনি। তবে হিজড়া খাল, জামালখান খাল, গুলজার খাল ও আজহার খালের উন্নয়নকাজ চলমান থাকায় এসব এলাকার কিছু অংশে জলাবদ্ধতা হয়েছে। তিনি বলেন, কাতালগঞ্জ এলাকায় সেনাবাহিনীর ৩৪ ব্রিগেডের অধীনে খালের কাজ এখনও শেষ হয়নি। বর্ষা মৌসুমের কারণে কিছু কাজ বাকি রয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে অবশিষ্ট কাজ শেষ হলে আগামী বর্ষা মৌসুমে এখানে আর পানি জমবে না। আমি চট্টগ্রামবাসীকে সেই আশ্বাস দিচ্ছি।

 

ডা. শাহাদাত হোসেন জলাবদ্ধতার বিষয়টি প্রধানমন্ত্রী মনিটরিং করছেন উল্লেখ করে বলেন, চট্টগ্রামবাসী যাতে কোনো ধরনের দুর্ভোগে না পড়ে, সেজন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, বন্দর, জেলা প্রশাসনসহ সব সংস্থাকে একসঙ্গে কাজ করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমরা সমন্বিতভাবে সেই নির্দেশনা বাস্তবায়ন করছি। পাহাড়ধসের ঝুঁকি প্রসঙ্গে মেয়র জানান, জেলা প্রশাসন ও রেড ক্রিসেন্টের সহযোগিতায় একটি কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় নজরদারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।