খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বাংলাদেশ-তুরস্ক বাণিজ্য ব্যবধান কমাতে জি২জি সহযোগিতার গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
বাংলাদেশ-তুরস্ক বাণিজ্য ব্যবধান কমাতে জি২জি সহযোগিতার গুরুত্বারোপ

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশে তুরস্কের অব্যাহত বিনিয়োগ এবং এলএনজি সরবরাহসহ দেশের জ্বালানি খাতে অংশগ্রহণ সম্প্রসারণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

৮ জুলাই বুধবার বাংলাদেশে নিযুক্ত তুরস্ক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত রামিস শেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন মন্ত্রী। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তুরস্ক দূতাবাসের বাণিজ্যিক উপদেষ্টা  বিলাল বেলিউর্ত এবং ইউনাইটেড আয়গাজ এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা  হারুন ওরতাচ।

বৈঠক চলাকালে প্রতিনিধিদল মন্ত্রীকে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানায় এবং বাংলাদেশের প্রতি তুরস্ক সরকারের অব্যাহত শুভেচ্ছা জ্ঞাপন করে। রাষ্ট্রদূত শেন মন্ত্রীকে দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা এবং বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ ও বাণিজ্য পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। মন্ত্রী তুরস্কের অব্যাহত বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন এবং এলএনজি সরবরাহসহ দেশের জ্বালানি খাতে অংশগ্রহণ সম্প্রসারণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য ব্যবধান কমাতে সরকার-থেকে-সরকার (জি২জি) সহযোগিতার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন।

উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছে এবং জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়েছে।দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও বাড়াতে রাষ্ট্রদূত শেন মন্ত্রীকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মন্ত্রী যত দ্রুত সম্ভব তুরস্ক সফরের ইচ্ছা প্রকাশ করেছেন।

ঢাকার ডাক নিউজ/এস

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।