খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলার ট্রান্সপোর্ট মার্কেট গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন ১৬ আগস্ট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলার ট্রান্সপোর্ট মার্কেট গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন ১৬ আগস্ট

চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলার ট্রান্সপোর্ট মার্কেট গ্রুপের (রেজি নং- ২৪/২০২৩) দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৬ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে বলে প্রচারণামূলক পোস্টারে জানানো হয়েছে।
নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পদে প্রার্থীরা ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় বন্দর বিষয়ক সম্পাদক পদে সদস্য নম্বর-১৯৮ এর মো. আবু মুনছুর প্রার্থী হিসেবে ভোটারদের সমর্থন কামনা করছেন।
প্রচারণা পোস্টারে উল্লেখ করা হয়েছে, “ড্রিম বাংলা ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট”-এর উদ্যোগে তার নির্বাচনী প্রচারণা পরিচালিত হচ্ছে। একই সঙ্গে ট্রান্সপোর্ট মালিকদের কাছে দোয়া ও সমর্থনও চাওয়া হয়েছে।
পোস্টারে আরও উল্লেখ রয়েছে, মো. আবু মুনছুর, চট্টগ্রাম বন্দর সংলগ্ন সমজিদ গলির বাসিন্দা এবং তিনি বন্দর বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ভোটারদের সমর্থন পেতে বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।