রাজশাহী তানোরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার
রাজশাহীর তানোরে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ২৫ হাজার ৬৮০ টাকাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার, ১৩ জুলাই ২০২৬, রাত সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই মোঃ মাসউদ আলীর নেতৃত্বে এসআই মোঃ জাহাঙ্গীর আলম ও এএসআই মোঃ আসাদুজ্জামান ফোর্সসহ কামারগাঁ দক্ষিণপাড়ায় অভিযান চালান। এ সময় আসামীর নিজ বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ তোজাম্মেল হক তুজাল,বয়স ৫৪ বছর। তিনি মৃত সোহরাব হোসেনের ছেলে এবং কামারগাঁ দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, তোজাম্মেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।
অভিযানকালে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রয়লব্ধ নগদ ২৫,৬৮০/- টাকা উদ্ধার করা হয়।
তানোর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বদা তৎপর আছে।

আপনার মতামত লিখুন