খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চলমান প্রকল্পগুলোকে ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে: পরিবেশমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
চলমান প্রকল্পগুলোকে ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে: পরিবেশমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, এমপি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মধ্যকার আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

২০ জুলাই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভূক্ত চলমান ও অননুমোদিত নতুন প্রকল্পসমূহ পর্যালোচনার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, নতুন প্রকল্প দ্রুততম সময়ে নেওয়া হবে যাতে এই সরকারের মেয়াদেই তার ফলাফল দৃশ্যমান হয়। প্রকল্পগুলো এমনভাবে গ্রহণ করা হবে যেন জনগনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটে। এই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম  বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সকল বিষয়ে মনিটরিং করছেন। জনগন যাতে সর্বোচ্চ সুফল পেতে পারে সেটা বিবেচনায় নিয়ে নতুন প্রকল্প গ্রহণ করা হবে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সকল মন্ত্রণালয়ের প্রকল্পসমূহ পর্যালোচনা করা হচ্ছে। এই বছরেই সবচেয়ে বেশি সংখ্যক প্রকল্প হাতে নিতে হবে। কারণ এখন যে প্রকল্পগুলো নেওয়া হবে তা এই সরকারের মেয়াদেই শেষ হবে। তিনি নতুন প্রকল্প দ্রুততম সময়ে গ্রহণের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আব্দুর রহিম সাকি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চলমান ও অননুমোদিত নতুন প্রকল্পসমূহ নিয়ে পর্যালোচনায় অংশ নেন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মোঃ সাইমুম পারভেজ, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ সদস্য (সচিব) মোঃ মাহমুদুল হোসাইন খান, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ, বিভিন্ন সংস্থার প্রধানগণ, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঢাকার ডাক নিউজ/এস

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।