খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে রাজশাহীর তানোর উপজেলার ১ নম্বর কলমা ইউনিয়নের কুজিশহর গ্রামের বেলতলা বেলিব্রিজের দক্ষিণ পাশে রাস্তার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ জহুরুল ইসলাম (২৮), মোঃ কামরুল ইসলাম (২৫) এবং মোঃ মানিক মিয়া (২৮)। জহুরুল ইসলাম ও কামরুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপুর গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে জহুরুল মৃত ইদ্রিস আলীর ছেলে এবং কামরুল বুদু মিয়ার ছেলে। অপরদিকে মানিক মিয়া রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামের মৃত মাইনুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল প্রথমে তালন্দ বাজার ও আশপাশের এলাকায় অবস্থান নেয়। পরে তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে রাত ১০টা ৪০ মিনিটের দিকে কুজিশহর এলাকার বেলতলা বেলিব্রিজ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রাত ১১টা ১০ মিনিটে তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃত জহুরুল ইসলামের হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে দুটি পোটলায় সংবাদপত্র ও নীল পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।