খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজনীতিতে জনগণের সম্পৃক্ততা ও আস্থা অর্জন করতে হয়: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
রাজনীতিতে জনগণের সম্পৃক্ততা ও আস্থা অর্জন করতে হয়: তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না। রাজনীতিতে জনগণের সম্পৃক্ততা ও আস্থা অর্জন করতে হয়। জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সংযোগ রেখে তাদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারলেই একটি রাজনৈতিক দল দীর্ঘমেয়াদে সফল হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ।

২৮ জুলাই মঙ্গলবার গৌরনদীর কুতুবপুর স্বনির্ভর খালের পাড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল গৌরনদী উপজেলা আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই সব ক্ষমতার উৎস। তাই জনগণের সমর্থন ছাড়া কোনো রাজনৈতিক শক্তি টেকসই অবস্থান তৈরি করতে পারে না। তিনি বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের নিয়মিত জনগণের কাছে যেতে হবে। তাদের মতামত শুনতে হবে এবং বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নিতে হবে। নির্বাচনের সময় নয়, বরং সারা বছর মানুষের পাশে থাকাই একজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মীর প্রধান দায়িত্ব।

জনস্বার্থকে প্রাধান্য দিয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করা গেলে জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে বিভেদ নয়, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রগতি এবং সামাজিক স্থিতিশীলতার জন্য জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর উচিত মানুষের প্রত্যাশা অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা এবং বাস্তবায়নে আন্তরিক থাকা।জনগণকেন্দ্রিক রাজনীতি চর্চার মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে এবং দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। জনগণের আস্থা ও অংশগ্রহণই একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি।

অনুষ্ঠানে বরিশাল উত্তর জেলা বিএনপি‘র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, বিএনপি‘র গৌরনদী উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানসহ স্থানীয় বিএনপি‘র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকার ডাক নিউজ/এস

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মহুয়া মজুমদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে

এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত ২১ সেপ্টেম্বর মীরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. মহুয়া মজুমদার। এতে তাঁর মুখের ডানপাশে, চোখে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে তিনি নগরের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

ডা. মহুয়ার ভাই ডা. মিঠুন মজুমদার জানান, মীরসরাইয়ে চেম্বারে যাওয়ার পথে ডা. মহুয়াকে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এক সপ্তাহ ধরে তিনি লাইফ সাপোর্টে।

 

 

 

 

 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এক বিজ্ঞপ্তিতে জানান, সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন রোগ) ডা. মহুয়া মজুমদারের উন্নত ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা প্রয়োজন। হঠাৎ করে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা পরিবার ও স্বজনদের পক্ষে কষ্টসাধ্য হয়ে উঠেছে বিধায় তার পরিবার সকল স্তরের চিকিৎসকসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা ও প্রার্থনা কামনা করেছেন। ডা. মহুয়াকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রয়াসে মানবিক বিবেচনায় ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে আর্থিক সহযোগীতা প্রেরণের জন্য চট্টগ্রাম বিভাগের অধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানান তিনি।

 

 

 

 

আর্থিক সহযোগিতার জন্য: বিকাশ (পারসোনাল) ০১৭৩৪৫৬৯৭৫৩-ডা. মিঠুন মজুমদার ও ০১৭৭৭৪৪৯২১০-মোহিত মজুমদার (ভাই)। রিতা নন্দী (মা)-A/C no: 0582160000234, One Bank Ltd, Chandgaon branch, Routing number 165151849 মিঠুন মজুমদার -A/C no: 2804130431001, City Bank PLC, Uttara branch, Dhaka. Routing number 225264634 মোহিত মজুমদার-A/C no: 0100263337021, Janata Bank PLC, Muradpur Branch, Routing number 135155325 স্বামী ও এক কন্যা নিয়ে বোয়ালখালীর সন্তান ডা. মহুয়ার সংসার। চর্ম ও যৌন রোগ বিষয়ে তাঁর সচেতনতামূলক ভিডিও বার্তা ব্যাপক প্রশংসিত। চিকিৎসক হিসেবেও তিনি রোগীদের কাছে বেশ সুনাম অর্জন করেছেন। তাঁর সুস্থতায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে পরিবার।