খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গাইবান্ধার বামনডাঙ্গায় শেখ মনি’র জন্মদিন পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১১:৪১ অপরাহ্ণ
গাইবান্ধার বামনডাঙ্গায় শেখ মনি’র জন্মদিন পালিত

জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘শাপলা কুঁড়ির আসর’-এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট যুবনেতা, প্রখ্যাত সাংবাদিক, সুলেখক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন পালিত। বাংলার স্বাধীনতাসংগ্রামে কৃতিত্বপূর্ণ অবদানের কারণে এই চৌকস রাজনীতিক ‘বিপ্লবী বীর’ হিসেবে পরিচিতি পান মাত্র ৩৫ বছর বয়সেই।

শেখ ফজলুল হক মনির ৮৫ তম জন্মদিন উপলক্ষে ৪ ডিসেম্বর (সোমবার) শাপলা কুঁড়ির আসর বামনডাঙ্গা শাখা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করে।
কর্মসূচি গুলোর মধ্যে ছিল শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে মাল্যদান,আলোচনা সভা,দোয়া মাহফিল, ও কেক কাটা।

সন্ধ্যায় বামনডাঙ্গা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে ও শহিদুল ইসলাম শহীদ’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিসেস আফরোজা বারী।আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি এম.এ মতিন মিয়া, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সমাজ সেবক মোঃ আলমগীর, আওয়ামী লীগ নেতা মজনু হিরো, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান খান তপু, সাংবাদিক জুয়েল রানা, জয়ন্ত সাহা যতন, মামুনুর রশিদ,আসরের সদস্য রায়হান কবির রনি,শান্ত,শাকিব,অপু,সজীব মিয়াসহ প্রমুখ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ শিশু কিশোরদের নিয়ে কেক কাটে শেখ ফজলুল হক মনির ৮৫ তম জন্মদিন পালন করেন।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।