খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

২৯১ মেট্রিক টন চালের অবৈধ মজুত, জরিমানা ৩ লাখ

মোহাম্মদ গোলাম রাব্বী
প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ১০:২১ অপরাহ্ণ
২৯১ মেট্রিক টন চালের অবৈধ মজুত, জরিমানা ৩ লাখ

নওগাঁয় মজুতবিরোধী অভিযানে অবৈধভাবে অতিরিক্ত চালের মজুত রাখায় দ্বিজেন ঘোষ নামের এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স ঘোষ অটো চাল কলে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে ২৯১ মেট্রিক টন চাল মজুদ রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়।

সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের লস্করপুর এলাকায় অবস্থিত ওই মিলে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন। জেলা প্রশাসকের মিডিয়া সেলে এদিন রাত সাড়ে আটটার দিকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

জেলা প্রশাসক জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মেসার্স ঘোষ অটো চাল কলে অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। আমাদের মজুদ বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যার পর লস্করপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সেখানে লাইসেন্স এর শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে মিলে ২৯১ মেট্রিক টন চাল মজুদ রাখা ছিল।

মোবাইল কোর্টের মাধ্যমে ওই মিলের স্বত্বাধিকারী দ্বিজেন ঘোষের ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুদকৃত চাল আগামী ৭ দিনের মধ্যে বাজারে ছাড়া শেষ করতে হবে মর্মে নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ মজুমদারের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।